Education


সমাস

সমাস📝
(বিসিএস ও অন্যান্য)

১.সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। 
২.পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস।
৩.সমাস ভাষাকে সংক্ষেপ করে।
৪.সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত।
৫.সমাসনিষ্পন্ন (সমাসবদ্ধ) পদটির নাম সমস্ত পদ।
৬.যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ।
৭.সমাসবদ্ধ পদের প্রথম অংশ-পূর্বপদ
৮.সমাসবদ্ধ পদের পরবর্তী অংশ-পরপদ বা উত্তর পদ
৯.সমস্ত পদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় তাকে বলে বিগ্রহবাক্য বা ব্যাসবাক্য।
১০.ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহবাক্য। 
১১.সমাস ৪ প্রকার 
     i.দ্বন্দ্ব সমাস       ii.অব্যয়ীভাব সমাস
   iii.তৎপুরুষ সমাস  iv. বহুব্রীহি সমাস
১২.পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থপ্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় দ্বন্দ্ব সমাস।
১৩.বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য পায় না।
১৪.দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাস বহুব্রীহি সমাস।
১৫.পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে।
১৬.পরপদ প্রাধান্য পায় দ্বিগু, তৎপুরুষ ও কর্মধারয় সমাসে।
১৭.বৈশিষ্ট্যের বিচারে দ্বিগু ও কর্মধারয়- তৎপুরুষ শ্রেণির সমাস।
১৮.অপ্রধান সমাস-প্রাদি সমাস,নিত্য সমাস,অলুক সমাস।

দ্বন্দ্ব সমাস-
১.অহি-নকুল
২.আলোছায়া
৩.নদী-নালা
৪.ভাই-বোন
৫.ভালো-মন্দ
৬.হাট-বাজার
৭.বেশভূষা 
৮.বাবা-মা
৯.জমা-খরচ
১০.দম্পতি 
১১.আয়-ব্যয়
১২.ধনী-দরিদ্র 
১৩.নয়-ছয়
১৪.ছোট-বড়
১৫.লেনদেন
১৬.ধূতি-চাদর
১৭.ধীরে-সুস্থে
১৮.ঘরে-বাইরে
১৯.সাপে-নেউলে
২০.দুধে-ভাতে
২১.মায়ে-ঝিয়ে
২২.হাতে-পায়ে
২৩.বাঘে-মহিষে 
২৪.তেলে-বেগুনে
২৫.জলে-স্থলে
২৬.দেশে বিদেশে
২৭.ছেলে-মেয়ে
২৮.চালাকচতুর 
২৯.চর্ব্যচোষ্য 
৩০.ছলচাতুরী   
৩১.আমি,তুমি ও সে -একশেষ দ্বন্দ্ব 
৩২.তালমাতাল  

কর্মধারয় সমাস-
১.মহাজ্ঞান 
২.রাজর্ষি
৩.লঙ্কাবাটা
৪.সুন্দরলতা
৫.গাড়িবারান্দা 
৬.গণতন্ত্র 
৭.চালকুমড়া 
৮.মৌমাছি 
৯.হাসিমুখ 
১০.পল্লান্ন
১১.রান্নাঘর
১২.জীবনবীমা 
১৪.মুক্তিযুদ্ধ 
১৫.ঝালমুড়ি 
১৬.ধর্মঘট 
১৭.শহীদদিবস 
১৮.শিক্ষামন্ত্রী 
১৯.সিংহাসন 
২০.স্মৃতিসৌধ 
২১.তুষারশুভ্র
২২.গজমূর্খ
২৩.ঘনশ্যাম 
২৪.কাজলকালো
২৫.হস্তীমূর্খ 
২৬.শশব্যস্ত 
২৭.শঙ্খধবল
২৮.অরুণরাঙা
২৯.বজ্রকন্ঠ 
৩০.বকধার্মিক
৩১.কুসুমকোমল 
৩২.তুষারধবল 
৩৩.রক্তলাল
৩৪.কচুকাটা 
৩৫.করপল্লব
৩৬.ফুলকুমারী
৩৭.অধরপল্লব
৩৮.নরসিংহ
৩৯.চন্দ্রমুখ
৪০.চাঁদমুখ 
৪১.মুখচন্দ্র 
৪২.চরণকমল 
৪৩.জটাজল
৪৪.ফুলকপি 
৪৫.বহুলতা 
৪৬.সিংহপুরুষ
৪৭.বীরসিংহ 
৪৮.করকমল
৪৯.সোনামুখ
৫০.নয়নকমল
৫১.রক্তপতাকা 
৫২.রক্তলাল
৫৩.ক্রোধানল
৫৪.ভবনদী
৫৫.মনমাঝি 
৫৬.শোকানল
৫৭.সুখসাগর
৫৮.কালস্রোত 
৫৯.জীবনপ্রদীপ 
৬০.জীবনতরী 
৬১.দেহপিঞ্জর 
৬২.বিষাদসিন্ধু 
৬৩.জ্ঞানবৃক্ষ
৬৪.মোহনিদ্রা 
৬৫.ক্ষুধানল
৬৬.দিলদরিয়া 
৬৭.যৌবনবন
৬৮.ঈগলপাখি
৬৯.উড়োজাহাজ 

দ্বিগু সমাস-
১.চৌরাস্তা 
২.শতবার্ষিকী 
৩.শতাব্দী 
৪.সাতসমুদ্র 
৫.সপ্তাহ 
৬.তেমাথা
৭.পঞ্চবটী 
৮.পঁসুরি
৯.চৌচালা
১০.তেপায়া
১১.দশগজি

বহুব্রীহি সমাস-
১.বহুব্রীহি 
২.ঊনপাঁজুরে
৩.কৃতবিদ্যা
৪.মহাত্মা 
৫.সুগন্ধি 
৬.বীণাপাণি
৭.বেহেড
৮.দ্বিচক্র
৯.দশানন
১০.বেইমান
১১.অনসূয়া 
১২.জনশ্রুতি 
১৩.অনমনীয় 
১৪.বিমনা
১৫.একচোখা
১৬.হৃতসর্বস্ব 
১৭.সবিনয় 
১৮.সজল
১৯.সুশ্রী 
২০.একগুঁয়ে 
২১.আশীবিষ 
২২.হতশ্রী 
২৩.বিপত্নীক 
২৪.অধর্ম
২৫.গজানন
২৬.গার্হস্থ্য 
২৭.সুবর্ণ
২৮.সস্ত্রীক 
২৯.হাতাহাতি 
৩০.যুবজানি 
৩১.রক্তনেত্র 
৩২.নদীমাতৃক 
৩৩.শশাঙ্ক 
৩৪.সতীর্থ 
৩৫.রক্তারক্তি 
৩৬.নীলকন্ঠ 
৩৭.মাতামাতি 
৩৮.মুখোমুখি 
৩৯.কোলাকুলি 
৪০.অবুঝ
৪১.নাচার
৪২.নির্ভুল 
৪৩.বেতার
৪৪.সোনামুখি 
৪৫.মেঘনাদ 
৪৬.হাতেখড়ি 
৪৭.কথাসর্বস্ব 
৪৮.মেনিমুখো 
৪৯.বিড়াল-চোখি
৫০.গোঁফখেজুরে 
৫১.চৌরাস্তা 
৫২.চতুর্ভুজ 
৫৩.দোটানা
৫৪.ঘরমুখো 
৫৫.কথায় পটু
৫৬.অন্তরীপ
৫৭.জীবন্মৃত 
৫৮.দ্বীপ
৫৯.পণ্ডিতমূর্খ 
৬০.অপয়া
৬১.অবোধ
৬২.অসুখ

তৎপুরুষ সমাস-
১.রঙ্গভরা 
২.বাগবিতণ্ডা 
৩.মন্ত্রমুগ্ধ 
৪.মধুমাখা 
৫.বটতলা
৬.বিলাত ফেরত 
৭.ভোররাত 
৮.কর্ণকুহর 
৯.ডাকঘর 
১০.বজ্জাত 
১১.বিদ্যাহীন 
১২.ইত্যাদি 
১৩.ভূতপূর্ব 
১৪.সংখ্যালঘু 
১৫.বুদ্ধিদীপ্ত 
১৬.তেলেভাজা
১৭.বুদ্ধিজীবী 
১৮.পকেটমার 
১৯.স্বভাবসিদ্ধ 
২০.চিরসুখী 
২১.ন্যায়সঙ্গত 
২২.ভুইফোঁড় 
২৩.পাপমুক্ত 
২৪.স্নাতকোত্তর 
২৫.ভোটাধিকার 
২৬.মন্ত্রমুগ্ধ 
২৭.বাটাভরা
২৮.রাজপথ
২৯.পৃষ্ঠপ্রদর্শন 
৩০.আম কুড়ানো
৩১.বন্যার্ত 
৩২.মন গড়া
৩৩.বাগদত্তা 
৩৪.রসাভিষিক্ত
৩৫.বাঁশেবাঁধা
৩৬.তপোবন 
৩৭.গুরুভক্তি 
৩৮.খেয়াঘাট
৩৯.বালিকা বিদ্যালয় 
৪০.দেবদত্ত 
৪১.মুক্তিযুদ্ধ 
৪২.ডাকমাশুল 
৪৩.মুখভ্রষ্ট 
৪৪.ঘানির তেল
৪৫.মানবহৃদয় 
৪৬.সোনার বাংলা 
৪৭.ঝড়-ঝাপটা 
৪৮.সন্ধ্যাপ্রদীপ
৪৯.পূজার্থ
৫০.গল্পপ্রেমিক
৫১.যৌবনবেগ 
৫২.মৃগশিশু
৫৩.মাপকাঠি 
৫৪.অভাঙ্গা 
৫৫.বেতাল 
৫৬.অস্থির
৫৭.অবুঝ
৫৮.পঙ্কজ 
৫৯.প্রিয়ংবদা
৬০.ধামাধরা
৬১.বর্ণচোরা
৬২.সত্যবাদী 
৬৩.পকেটমার
৬৪.ছারপোকা
৬৫.মধুকর
৬৬.গৃহস্থ 
৬৭.বাজিকর
৬৮.সর্বহারা 
৬৯.মাছিমারা
৭০.পা চাটা
৭১.উপাচার্য 
৭২.জলদ
৭৩.বিমৃশ্যকারী  
৭৪.নীলকর
৭৫.কলুরবলদ 
৭৬.ঘিয়ে ভাজা 
৭৭.দলছুট
৭৮.গুণমুগ্ধ 
৭৯.বঙ্গভঙ্গ 
৮০.শ্রমলব্ধ 
৮১.শিশিরসিক্ত 
৮২.বিয়েপাগলা
৮৩.হজযাত্রা
৮৪.রজাত
৮৫.হংসডিম্ব
৮৬.পৌরসভা 
৮৭.ছাগদুগ্ধ
৮৮.নাতজামাই
৮৯.বিশ্বকবি
৯৯.সাহিত্যবিশারদ 
১০০.রাজরানী 
১০১.বেতমিজ
১০২.বেতনভোগী 
১০৩.গিরীশ 
১০৪.জলমগ্ন 
১০৫.মধুপ
১০৬.অচেনা
১০৭.অর্ধচন্দ্র 

অব্যয়ীভাব সমাস-
১.যথারীতি 
২.অনুমান
৩.হা-ঘরে
৪.আশৈশব 
৫.উপবন
৬.আনত 
৭.হররোজ 
৮.উপশহর 
৯.যাবজ্জীবন 
১০.উপকণ্ঠ 
১১.উপকূল 
১২.ফি বছর 
১৩.উচ্ছৃঙ্খল  
১৪.উপগ্রহ
১৫.প্রতিবাদ 
১৬.দুর্ভিক্ষ 
১৭.আরক্তিম
১৮.আমৃত্যু 
১৯.অনুক্ষণ 
২০.উপনদ
২১.সামীপ্য 
২২.অনুতাপ
২৩.প্রতিদিন
২৪.অনুগমন 
২৫.অতিমাত্র
২৬.আগাপাছতলা 
২৭.নিরুৎসাহ
২৮.প্রত্যহ
২৯.ফিকানীল
৩০.আসমুদ্রহিমাচল 
৩১.আপাদমস্তক 
৩২.আমরণ
৩৩.উপকথা

প্রাদি সমাস-
১.প্রবচন 
২.প্রগতি
৩.প্রভাব
৪.প্রবন্ধ 
৫.প্রভাত
৬.উদ্বাস্তু 

নিত্য সমাস-
১.গৃহান্তর 
২.দেশান্তর
৩.কালসাপ
৪.বিরানব্বই
৫.অন্যদিন 
৬.আমরা 
৭.জলমাত্র
৮.দর্শনমাত্র
৯.হস্তান্তর 
১০.গ্রামান্তর 
১১.কালান্তর 
১২.অন্যগ্রাম

*অলুক সমাস - যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না।

*সুপসুপা সমাস - বিভক্তিযুক্ত এক পদের সঙ্গে অন্য এর বিভক্তিযুক্ত পদের যে সমাস।

*গতি সমাস - আবিঃ,পুরঃ,তিরঃ,প্রাদুঃ,আলয়,সাক্ষাৎ এ কয়টি অব্যয়কে গতি বলে।এসব গতির সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে গতি সমাস বলে। যেমন-তিরস্কার
💥✨❤️